খাদের পানিতে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ২০:১৬
জেলার কমলনগর উপজেলায় খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
নিহতরা হলো, আইমুন আক্তার (৭) উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আমিন উল্যার মেয়ে। সে উত্তর-পশ্চিম চর জাঙ্গালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী ছিল। আর বিবি খাদিজা (৭) একই গ্রামের আমজাদ হোসেন লিটনের মেয়ে। তারা সম্পর্কে খালা-ভাগ্নি।
 
মঙ্গলবার বিকেল তিনটার দিকে বাড়ির পাশের একটি খাদ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
 
আইমুনের বাবা আমিন উল্যাহ জানান, দুপুরে তারা বিলের পাশ্ববর্তী ক্ষেতের মাঝ দিয়ে বাড়ি যাচ্ছিলো। এ সময় অজান্তেই এরা বিলের পাশে থাকা পানি ভর্তি খাদে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর বিকেলে ওই খাদ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
 
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।