অল্পের জন্য প্রাণে বেঁচেছেন রিতেশ-জেনেলিয়া

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ২১:০৫
 
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে চালানো মোটরসাইকেল বোমার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলিউডের তারকা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি'সুজা।
 
সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক মন্দিরের বাইরে ভয়াবহ হামলা চালানো হয়। পাঁচ কেজি ওজনের একটি টিএনটি বিস্ফোরকের বোমায় পর্যটকসহ অন্তত ২০জনের নিহত হয়। আহত হন শতাধিক মানুষ।
 
ভয়াবহ এ বিস্ফোরণের সময় সেই মন্দির থেকে খানিকটা দূরে ছিলেন রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি'সুজা। একটি বিজ্ঞাপনের শুটিংয়ের ব্যাংককে অবস্থান করছিলেন এই দম্পতি।
 
বলিউড অভিনেত্রী জেনেলিয়া এক টুইট বার্তায় জানিয়েছেন,  বিস্ফোরণের সময় ওই এলাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিলেন তারা। বিস্ফোরণ স্বচক্ষে না দেখলেও, তার প্রচণ্ড আওয়াজ শুনতে পেয়েছেন দুজনেই। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারা। তারা নিরাপদে আছেন। সূত্র: এনডিটিভি