আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমান একটি গোষ্ঠী বা দলের নয়, তিনি সর্বজনীন।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে দেশ যেমন ঐক্যবদ্ধ হয়েছিল তেমনি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে দেশবাসীকে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের জীবদ্দশায়ই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে পারবো।’
মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতির জনকের ৪০তম শাহাদতবার্ষিকীর আলোচনা ও স্মরণ সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার শক্তি কারো নেই। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু এখনও রয়েছেন। থাকবেন। ১৫ আগস্ট তার ৪০তম শাহাদতবার্ষিকীর দিনে তা আবারও প্রমাণ করেছে দেশব্যাসী।বঙ্গবন্ধু দিনে দিনে আরও শক্তিশালী হয়ে উঠছেন। তার আদর্শ আরও ছড়িয়ে পড়ছে যোগ করেন আশরাফ।’
