মুকসুদপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ২২:০৪
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত এক লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ খান্দারপাড় ইউনিয়নের গোপালপুর গ্রামের গ্রাম পুলিশ সদস্য বিকাশের পাটক্ষেত থেকে লাশ ও একটি শাড়ি কাপড় উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ। তবে পুলিশ লাশটি নারী না পুরুষের তা সনাক্ত করতে পারেনি।
 
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, পাট কাটার সময় লাশটি পাওয়া যায়। লাশটি নারী না পুরুষের তা চিহ্নিত করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দেড় থেকে দুই মাস আগে হত্যার পরে লাশটি ওই স্থানে ফেলে গেছে বলে মনে হচ্ছে।