গোপালগঞ্জে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার

আপডেট : ১৯ আগস্ট ২০১৫, ১১:২৫


গোপালগঞ্জের মুকসুদপুর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার গোপালপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

বুধবার ময়না তদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে ২০/২৫ দিন আগে ওই নারীকে হত্যা করে পাটক্ষেতের মধ্যে ফেলে রাখা হয়েছে।