কলরেট কমাতে অপারেটরদের মতামত চেয়েছে বিটিআরসি

আপডেট : ১৯ আগস্ট ২০১৫, ১৩:২৩

মোবাইল ফোনের কলরেট কমাতে সংশ্লিষ্ট অপারেটরদের মতামত চেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। মঙ্গলবার এক চিঠিতে দেশের ৬ মোবাইল ফোন অপারেটরের কাছে মতামত জানতে চায় সংস্থাটি। ৩১ আগস্টের মধ্যে তাদের মতামত দিতে বলা হয়েছে।

এর আগে সোমবার মোবাইল ফোন অপারেটরগুলো প্রধান নির্বাহীরা বিটিআরসি চেয়ারম্যান সুনীলকান্তি বোসের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেন। সবার বক্তব্য শোনার পর বিটিআরসি চেয়ারম্যান তাদের লিখিত মতামত জমা দেয়ার নির্দেশ দেন।