দেশের নদ-নদীর ৭১টি স্থানে পানি বৃদ্ধি ও ১২টি স্থানে পানি হ্রাস পেয়েছে। পাঁচটি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল প্রধান নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৯৬ ঘন্টা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের ৮৫টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৭১টি স্থানে পানি বৃদ্ধি ও ১২টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ২টি স্থানের তথ্য পাওয়া যায়নি।
খবর বাসসের।
