সিরিয়ায় আত্মঘাতি হামলায় কুর্দি বাহিনীর ১০ সদস্য নিহত

আপডেট : ১৯ আগস্ট ২০১৫, ১৬:০৩

সিরিয়ার উত্তরাপূর্বাঞ্চলীয় কামিশলি নগরীতে বুধবার কুর্দি নিরাপত্তা বাহিনীর ওপর আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে তাদের ১০ সদস্য নিহত হয়েছে। পর্যবেক্ষণ গ্রুপের বরাতে এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান বলেন, একটি গাড়িতে করে আসা এক আত্মঘাতি বোমা হামলাকারী কামিশলি নগরীতে আসায়িশের স্থানীয় সদরদপ্তর লক্ষ্যকরে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটে।