জামিন পেলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ

আপডেট : ১৯ আগস্ট ২০১৫, ১৭:২৪
 
 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ পাচারের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার শুনানি শেষে বিচারপতি মো. রহুল কুদ্দুস ও বিচারপতি ভীস্ম দেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
 
খন্দকার মোশাররফের পক্ষে এডভোকেট নিতাই রায় চৌধুরী শুনানি করেন। তিনি জানান, পাসপোর্ট জমা এবং বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিয়ে তাকে দেশের বাইরে যেতে হবে। এসব শর্তে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছেন।