নিহত রিক্সাচালক শাহআলম (৩৫) ওই গ্রামের মৃত মোবেন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহআলম মঙ্গলবার রাতে স্থানীয় নবাবপুর বাজারের একটি দোকান থেকে যৌন উত্তেজক সিরাপ (জিনসিন প্লাস) পান করার কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় লোকজন ওই বাজারের এক পল্লী চিকিত্সকের কাছে নিয়ে চিকিত্সা দিয়ে কিছুটা সুস্থ করে বাড়িতে পাঠানোর পর ভোর প্রায় চারটার দিকে কয়েকবার বমি করার পর মৃত্যু হয় তার।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) সাজেদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ মিয়া জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মামলা দায়ের করা হবে।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মুজিব রাহমান জানান, ধারণা করা হচ্ছে নিম্নমানের যৌন উত্তেজিক সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়ায় অতিরিক্ত রক্তচাপে এবং মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।
