শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ২০

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৩:১৯

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার সকালে শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ ও শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

দিগনগর ইউনিয়নের দেবতলা ওয়ার্ডের মেম্বার মো. সেলিম খান জানান, দেবতলা গ্রামে পান্না খানের সঙ্গে নাসির খানের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। তারা দুজনই আওয়ামী লীগের সমর্থক। কয়েক দিন আগে পার্শবর্তী জমশেদপুর গ্রামে যুবকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে আজ সকালে দুদল ঢাল, শরকি, রামদা, লাঠি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে ১২ জনকে শৈলকুপা ও তিনজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন : ওবায়দুল কা‌দেরের সব অর্গান কাজ করছে: হানিফ

শৈলকুপা থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান,  গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুদলের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে আজ সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি