ইস্তাম্বুলে পুলিশের সাথে সংঘর্ষে কিশোর নিহত

আপডেট : ১৯ আগস্ট ২০১৫, ১৮:০৮
 
তুরস্কের ইস্তাম্বুলে নিষিদ্ধ ঘোষিত কুরদিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সাথে যুক্ত একটি গ্রুপ ও পুলিশের মধ্যে সংঘর্ষে এক কিশোর (১৭) নিহত হয়েছে। বুধবার দেশটির সরকারি বার্তা সংস্থা আনাতোলিয়া এই খবর জানায়।
 
সংস্থাটির খবরে বলা হয়, মঙ্গলবার রাতে ইস্তাম্বুলে ইসেনলার এলাকায় প্রায় ২০ জনের একটি গ্রুপ বিনা অনুমতিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। 
 
তুরস্কের কুর্দি সংখ্যাগরিষ্ট দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটল। সেখানে পিকেকের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে তুরস্কের সামরিক বাহিনী। সূত্র: এএফপি