ফ্যামিলিটেক্সের ইপিএস কমেছে

আপডেট : ১৯ আগস্ট ২০১৫, ১৯:৩১
 
ডিএসই জানিয়েছে, চলতি হিসাব বছরের অর্ধবর্ষে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফ্যামেলিটেক্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় ৪৩ দশমিক ৭৭ শতাংশ কমেছে। 
 
চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসের (জানুয়ারি ’১৫ থেকে জুন ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানিটি  শেয়ারপ্রতি আয় করেছে ১ দশমিক ২২ টাকা। 
 
আগের বছরে একই সময়ে আয়ের পরিমাণ ছিল ২ দশমিক ১৭ টাকা।