রিজভীকে উন্নত চিকিত্সা কেন নয়: হাইকোর্ট

আপডেট : ১৯ আগস্ট ২০১৫, ১৯:৪৭
 
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে মেডিকেলে ভর্তি করে কেন উন্নত চিকিত্সা প্রদান করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, কারা কর্তৃপক্ষকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
 
এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।
 
 
একাধিক নাশকতার মামলায় রিজভী বর্তমানে াজীপুরের কাশিমপুর কারাগার-২ এ বন্দি রয়েছেন। তার পক্ষে হাইকোর্টে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন।
 
অ্যাডভোকেট লিয়ন জানান, রিজভী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। কারাগারে থেকে তার অবস্থার আরো অবনতি হচ্ছে। এ জন্য উন্নত চিকিত্সার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন দায়ের করা হয়।
 
তিনি জানান, রিজভীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১৯ মামলা দায়ের করে পুলিশ। এসব মামলার মধ্যে ১৫টিতে তিনি জামিনে আছেন। দুটি মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ আপিল বিভাগ স্থগিত করে দিয়েছে। বাকি দুটি মামলার জামিন আবেদন এখনো শুনানি করা হয়নি।