বিএসএমএমইউতে বহির্বিভাগ ডে-কেয়ার ওটির উদ্বোধন

আপডেট : ১৯ আগস্ট ২০১৫, ২১:২১
 
রোগীদের সুবিধার্থে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগ-২ নম্বর ভবনের ৫ম তলায় প্রথমবারের মতো ডে-কেয়ার ওটির কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় জেনারেল সার্জারি, চক্ষু বিজ্ঞান, নাক-কান-গলা, ইউরোলজি, শিশু সার্জারি এবং ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফিশিয়াল সার্জারি বিভাগের রোগীরা আধুনিক ও উন্নত চিকিত্সা তাত্ক্ষণিকভাবে পাবেন।
 
বুধবার দুপুরে বহির্বিভাগে ডে কেয়ার ওটির কার্যক্রমের উদ্বোধন করেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।