সাঁথিয়ায় একজনকে পিটিয়ে হত্যা

আপডেট : ১৯ আগস্ট ২০১৫, ২১:৫৫
 
পাবনার সাঁথিয়ায় হামিদ (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মৃত কফিল উদ্দিন প্রামাণিকের ছেলে।
 
জানা যায়, বুধবার দুপুরে উপজেলার রামকান্তপুর গ্রামের আ. হামিদের সাথে বিলসলঙ্গী গ্রামের আ. আলিমের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা হলেও পুনরায় আ. হামিদের ছেলেদের সাথে আলিমের ধস্তাধস্তি হয়। এরই জের ধরে স্থানীয় মাতব্বরাসহ আলিমগং হামিদকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে এনে ধুলাউড়ি বাজারে মারপিট করে। পরে তাকে দ্রুত সাঁথিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
 
এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, অভিযোগ পেলে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।