ব্যাংককে ভয়াল রাতের কথা বললেন বিজরী

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ১০:৫৭
 
সম্প্রতি ব্যাংককে বোমা হামলার খবরে বলিউডের রিতেশ-জেনেলিয়ার খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেলেও আমাদের দেশের দুই গুণী শিল্পী দম্পতিও ছিলেন সেই ভবনের ঠিক কাছাকাছি। পারিবারিক সফরে এখন ব্যাংককে আছেন বিজরী ও দিনার দম্পতি।
 
বুধবার নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বিজরী ইত্তেফাককে বলেন, ‘আমরা তখন ওই মার্কেটে ঢুকবো বলেই প্ল্যান করছিলাম। হঠাৎ বিকট শব্দে ভয়ে তটস্থ হয়ে যাই। সেদিন ছিল আমাদের দ্বিতীয় দিন। তাই আমরা নিজেদের কিছু শপিং-এর কাজ করতে চেয়েছিলাম। কিন্তু ওই ঘটনার পর থেকে সারা শহরে এখন পর্যটকের চেয়ে পুলিশ বেশি। মার্কেটগুলোও খুব দ্রুত বন্ধ করার নোটিশ এসেছে।  বাড়িতে সবাইকে সুস্থতার কথা জানানো হয়েছে। আমরাও সফরের সময় কমিয়ে দ্রুত চলে আসবো দেশে।’