আর কত, সেই তো প্রায় একযুগেরও বেশি সময় ধরে ইন্টারভিউ দিয়েই চলেছি। কিছুদিন আগে জেমস ভাইয়ের সাথে দেখা হল, উনি বললেন, 'এই যে টকশোতে কথা বলিস, কী লাভ?' আসলেই তো এভাবে ভেবে দেখিনি। কী লাভ! তাই সিদ্ধান্ত নিয়েছি আর কোনো টকশো করবো না। আমি তো আমার কাজের কথা বা মেসেজ, যা আমার সোশ্যাল সাইট, টিভি নাটক বা গানের মাধ্যমে প্রকাশ করতেই পারছি।
চ্যানেল আইতে ‘কথা প্রসঙ্গে’ অনুষ্ঠানটির উপস্থাপনা ও এ অনুষ্ঠানটির আঙ্গিক আলাদা বলেই এই অনুষ্ঠানে অংশ নিলাম। তবে এটিই আমার ঘোষিত শেষ টকশো। আর কোনো টক শোতে অংশ নেবো না।
চ্যানেল আইতে প্রতি মঙ্গলবার অনুষ্ঠিত কথা প্রসঙ্গে অনুষ্ঠানে ভক্তদের সাথে আড্ডার এই আসরে এ কথা বলেন তাহসান। এছাড়া খুব জলদি লম্বা সময়ের জন্য কনসার্ট ট্যুরে যাবেন, তাই এরই ভেতরে ঈদের কাজ গুছিয়ে যাবেন বলে জানান তিনি।
