রাজধানীর পল্লবী এলাকা থেকে গতকাল বুধবার রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক তরুণীকে (১৮) উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ওই তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আবির নামে এক যুবককে পুলিশ আটক করেছে।
পল্লবী থানাধীন মিরপুরের সেকশন-১২ এর একটি স্কুলের সামনে রাস্তা থেকে গতকাল সকালে তাকে উদ্ধার করে পুলিশ।
পল্লবী থানার ওসি জানান, ওই তরুণীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার কথাবার্তা কিছুটা এলোমেলো। ধারণা করা হচ্ছে, গণধর্ষণের শিকার হয়েছেন তিনি। মেডিক্যাল রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে।
