বান্দরবানে পাহাড় ধস, হতাহতের আশঙ্কা

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ১২:৪৫
 
টানা বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার বনরুপা  ও নিউ গুলশানে এই ধস হয়। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। 
 
জানা গেছে, পাহাড় ধসের কারণে মাটির নিচে বসতবাড়ি চাপা পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল বনরুপা এলাকায় পৌঁছেছে। অন্যদিতত, নিউ গুলশানে স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে।