দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রবাসী যুবক নিহত

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ১২:২২
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহবুবুর রহমান (৩০) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। তিনি সিঙ্গাপুর প্রবাসী ছিলেন।
 
বৃহস্পতিবার ভোরে শহরের রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে।জিজ্ঞাসাবাদের জন্য নুসরাত জাহান জুঁই (২৫) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। 
 
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ভোরে শহরের রেলগেইট এলাকায় দুর্বৃত্তরা মাহবুবকে ছুরিকাঘাত করে। মাহবুব ফোনে ছুরিকাঘাতের বিষয়টি নুসরাতকে জানালে তিনি ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন।