ব্যাংককে বোমা হামলা: ইন্টারপোলের সহায়তা চাইবে থাইল্যান্ড

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ১৭:৪১
থাই কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, ব্যাংকক বোমা হামলাকারীকে ধরার জন্য ইন্টারপোলের সাহায্য চাইবে তারা। একজন বিদেশিকে প্রধান সন্দেহভাজন হিসেবে সনাক্ত করার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে প্রকাশ করা হয়েছে। 
 
থাই ইন্টারপোল ইউনিটের প্রধান মেজর জেনারেল অ্যাপিচার্ট সুরিবুনইনিয়া বলেন, আমরা এই ঘটনায় ইন্টারপোলের সাহায্য চাইব। সন্দেহভাজন ওই ব্যক্তি ইতোমধ্যে থাইল্যান্ড ছেড়ে পালিয়েছে কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত নন বলে তিনি জানান।