সুস্থ হয়ে মায়ের কোলেই বাড়ি যাচ্ছে সুরাইয়া

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ১৫:০০
প্রায় এক মাস হাসপাতালে কাটিয়ে মায়ের কোলে করে বাড়ি ফিরছে শিশু সুরাইয়া। মাগুরায় দুই গ্রুপের সংঘর্ষের সময় মাতৃগর্ভেই গুলিবিদ্ধ হয়েছিল শিশুটি।
 
বৃহস্পতিবার দুপুরে সুরাইয়াকে তার মা নাজমা বেগমের কোলে তুলে দিয়ে বাড়ি ফেরার অনুমতি দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা।
 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, হাসপাতালের চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।
 
নাজমা বলেন, আমি আর আমার বাচ্চা সুস্থ আছি। বাড়ি ফিরব আজই।
 
গত ২৩ জুলাই বিকালে মাগুরা শহরে গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম।