নওগাঁর আত্রাইয়ে যাত্রীবাহী ভটভটি উল্টে চালক সাগর প্রামানিক(২০) মারা গেছেন। আহত হয়েছেন দুই যাত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত সাগর রাণীনগরের ইসলাম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫-৬জন যাত্রী নিয়ে সাগর ভটভটি যোগে কালিগঞ্জ বাজার থেকে আত্রাইয়ে যাচ্ছিলেন। বারোবিঘায় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। সাগর ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। যাত্রীদের মধ্যে পল্লব কুমার ও ইসরাফিল আলম আহত হন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খান জানান,এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
