নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার মাহাবুবুর রহমান নামে এক সিঙ্গাপুর প্রবাসী দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাত প্রায় সাড়ে চারটার দিকে এই হামলার শিকার হন তিনি।
স্বজনরা জানান, দুর্বৃত্তদের ছুুরিকাঘাতে গুরুতর আহত হন মাহাবুবুর রহমান (৩৫)। পরে স্থানীয় সদর হাসপাতালে আনা হলে চিকিত্সকরা তাকে মৃত বলে জানান।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। খুনের ঘটনাটি রহ্যসজনক। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
