চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকা থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। এরা হলেন, পৌর এলাকার ইসরাইল মোড় গ্রামের তোজাম্মেল (৩৭) ও একই গ্রামের মিরাজুল (২১)।
র্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে অস্ত্র ক্রয় বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার আম বাজার মেইন রাস্তার পাশের একটি বাগানে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র-ম্যাগাজিন-গুলিসহ এদের আটক করা হয়।
তিনি আরো জানান, এরা দীর্ঘদিন ধরে অস্ত্র চোরাচালানে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
