করণ জোহরের প্রযোজনায় শাহরুখ খান ও আলিয়া ভাট একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। তবে একই ছবিতে অভিনয় করলেও জুটি বাঁধছেন না তারা। কেননা, আলিয়ার সঙ্গে রোমান্সের ক্ষেত্রে শাহরুখ বয়সের দিক থেকে বেশি বড়।
‘ইংলিশ ভিংলিশ’ ছবির পরিচালক গৌরি সিন্দের আগামী ছবিতে কাজ করবেন শাহরুখ খান ও আলিয়া ভাট।
ছবিটি সম্পর্কে একটি সূত্র মুম্বাই মিররকে বলেছেন, এটি ভালোবাসা নিয়ে একটি ভিন্নধর্মী সুন্দর গল্প।এটাকে প্রেমের গল্প বলা যাবে না। কারণ আলিয়া ও শাহরুখ একে অপরের বিপরীতে কাজ করছেন না। আলিয়ার প্রেমিক হিসেবে শাহরুখ বয়সে অনেক বড় হয়ে যায়।
সূত্রটি আরো জানিয়েছে, দুই কেন্দ্রীয় চরিত্র নির্বাচিত হলেও আরো কিছু কাজ বাকি আছে। খবর: ওয়ান ইন্ডিয়া।
