বর্ষপূর্তি উপলক্ষ্যে ব্র্যানো ডটকমের বিশেষ আয়োজন

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ১৭:২০

যাত্রা শুরুর এক বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ আয়োজন করেছে ই-কমার্স সাইট ব্র্যানো ডটকম (branoo.com)। গ্রাহকদের জন্য আগামী ১লা সেপ্টেম্বর কে 'Happy Sale Day' হিসেবে ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যানো।

এতে বলা হয়েছে, শুধুমাত্র ১লা সেপ্টেম্বরের জন্য বিভিন্ন পণ্যের উপর বিশেষ ছাড়ের সুযোগ ঘোষণা করা হয়েছে। এর অাওতায় ক্রেতারা ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের মাধ্যমে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির পণ্য কিনতে পারবেন। সকাল ১০ টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত অফারটি চলবে।