কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের চন্দ্নাইল উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের মতো এবারও দুদিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
প্রয়াত রাজমোহন সাহা ও মাখন বালা সাহার স্মরণে বুধবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত এলাকার প্রায় তিন হাজার দরিদ্র ও অসহায় রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। কর্মসূচিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার পি কে সাহার তত্বাবধানে ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক তাদের এ সেবা প্রদান করেন। এতে ৫০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।
কর্মসূচির উদ্বোধনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, সমাজসেবক কায়েদে আজম, জামাল উদ্দিন, শহীদুল হক মেম্বার ও শাহ আলম বিদ্যালয় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
