জেলার দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রাম থেকে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত (৩৫) লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুর দুইটার পর ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানায়, ওই গ্রামের একটি আমবাগানে অজ্ঞাত ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহতের পরণে চেক লুঙ্গি ও হাফ চেক শার্ট রয়েছে। গায়ের রঙ ফর্সা।
তার ধারণা, গলায় ফাঁস লাগিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা হয়েছে।
