চট্টগ্রামে চলছে পরিবহন ধর্মঘট

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ২০:২৪
চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে অপহরণের অভিযোগে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল এ ধর্মঘটের ডাক দিয়েছে।
 
সংস্থাটির পূর্বাঞ্চলের (চট্টগ্রাম ও সিলেট) সভাপতি মৃণাল চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম অপহৃত নুরুল ইসলাম প্রসঙ্গে বলেন, ‘তার মোবাইলটি অ্যাকটিভ রয়েছে। আমরা উনাকে লোকেট (সনাক্ত) করার চেষ্টা করছি। পুলিশ কাজ করে যাচ্ছে।’