কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিনজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার কমিটি নির্বাচনের দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শরিফ (৫০), শাহজাহান (৩৮) ও মিশন (২৪) আহত হন।
