চট্টগ্রামের লোহাগাড়ায় বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কাভার্ডভ্যানের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া পেঠান শাহ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আবু বক্কর (১০)। সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার জাকের হোসেনের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান।
দোহাজারী হাইওয়ে থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই এলাকায় শিশুটি রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে নিহত হয়। কভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও কভার্ডভ্যানটি দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।
আরো পড়ুন: ফিরে আসবে না সেই বৃষ্টি, মরদেহ শনাক্ত
ইত্তেফাক/জেডএইচ
