'অটিস্টিকরা নিয়োগ পেলে গার্মেন্টসের ইমেজ বাড়বে'

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ২১:৩৭
 
গার্মেন্টস খাতে অটিস্টিক বা প্রতিবন্ধীরা নিয়োগ পেলে বিশ্বের দরবারে বাংলাদেশের গার্মেন্টস খাতের ইমেজ বাড়বে বলে মনে করেন প্রধানমন্ত্রীর কন্যা ও গেস্নাবাল অটিজম বাংলাদেশ এর চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন।
 
বৃহস্পতবিার রাজধানীর বিজিএমইএ ভবনে আয়োজিত এ সংক্রান্ত্ম এক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 'প্রতিবন্ধীদের প্রশিÿণ ও পোশাক শিল্পখাতে নিয়োগ' সংক্রান্ত্ম ওই সংলাপের আয়োজন করে বিজিএমইএ।
 
এ সময় বেশ কয়েকটি গার্মেন্টস কারখানার মালিক তাদের প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের নিয়োগ দেয়ার আগ্রহের কথা জানিয়েছেন। ওই অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ছাড়াও গার্মেন্টস মালিকদের প্রতিনিধি, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ও অটিস্টিক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।