রাজউক সদস্যসহ ৬ জন‌কে দুদ‌কে তলব

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ২২:১৩
 
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্যসহ ৬ কর্মকর্তা‌কে জিজ্ঞাসাবা‌দের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক উপ-পরিচালক জুলফিকার আলী বৃহস্পতিবার এ সংক্রান্ত নোটিশ পাঠিয়েছেন। নোটিশ অনুয়ায়ি আগামী ২৫ এবং ২৬ আগষ্ট সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে।  দুদকের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।
 
২৫ আগস্ট যাদের জিজ্ঞাসাবাদ করা হবে তারা হলেন— রাজউকের সদস্য (এস্টেট) আখতার হোসেন ভুঁইয়া, পরিচালক (এস্টেট) খিজির আহমেদ ও উপ-পরিচালক (এস্টেট ৩) একেএম আহসান ইকবাল ভুঁইয়া। ২৬ আগস্ট জিজ্ঞাসাবাদ করা হবে তারা হলেন সহকারী পরিচালক (এস্টেট ৩) হাবিবুর রহমান, সহকারী পরিচালক আবু মুসা ও নিম্নমান সহ মুদ্রাক্ষরিক (এস্টেট) মনোয়ারা বেগম।