'মনেই হয়নি একজন ক্রিকেট তারকার সাথে কাজ করছি'

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ২২:৩১
 
বিশেষ দিন মানেই শোবিজ অঙ্গনে বাড়তি ব্যস্ততা। আসন্ন কোরবানির ঈদেও ঠিক এর ব্যতিক্রম নয়। ঈদের বিশেষ অনুষ্ঠানের পাশাপাশি নিয়মিত কাজে ব্যস্ত সময় পার করছেন উপস্থাপিকা ও মডেল পারিহা লিমা। কোরবানির ঈদে বেশ কয়েকটি ঈদের বিশেষ অনুষ্ঠানের কাজ শুরু করবেন। এর মাঝে রয়েছে এনটিভিতে একটি ঈদ বিশেষ রান্নার অনুষ্ঠান।
 
এছাড়াও সম্প্রতি ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সাথে একটি বিজ্ঞাপনের কাজ করলেন তিনি। ঈদের ব্যস্ততা ও সাকিবের সাথে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে লিমা বলেন, ‘ঈদের কাজের জন্য কথা হচ্ছে, কিন্তু এখনও আমি কোনো কাজ শুরু করিনি। আর আমি তো আসলে নাটকে নিয়মিত না, তবে সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই ঈদের কাজ শুরু করবো। সাকিব আল হাসানের সাথে একটি বিজ্ঞাপনে কাজ করলাম। সাকিব আল হাসানের সাথে কাজ করাটা আমার একটি অন্য রকম অভিজ্ঞতা। সাকিব একজন বিশ্বসেরা ক্রিকেটার। কিন্তু কাজ করার সময় মনেই হয়নি একজন ক্রিকেট তারকার সাথে কাজ করছি। এতটাই সাবলীল তিনি। তিনি শুধুই ভালো ক্রিকেটই খেলেন না, তার অভিনয় দক্ষতাও প্রশংসা করার মতো।’