রাজধানীতে ড্রেনের পানিতে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২১ আগস্ট ২০১৫, ১০:১১


রাজধানীর কাঠালবাগানে ড্রেনের পানিতে পড়ে মীম আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে কাঠালবাগানের কালভার্ট রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মীম ঐ এলাকার চায়ের দোকানদার ইসমাইল হোসেনের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্র জানান, রাতভর বৃষ্টিতে কাঠালবাগানের ঢালে একটি ড্রেনে অতিরিক্ত পানি জমে। সকালে মীম খেলতে গিয়ে ওই ড্রেনে পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।