যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি হাইস্কুলের গ্যাসলাইন বিস্ফোরিত হয়ে তিন নির্মাণকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবারের রাত ৮টার দিকে ব্রনক্স এলাকার জন এফ কেনেডি হাইস্কুলের ছয়তলায় ল্যাবরেটরির নির্মাণ কাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে।
আহত তিনজনকে স্থানীয় জ্যাকোবি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
