বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

আপডেট : ২১ আগস্ট ২০১৫, ১৪:২৪
সিরাজগঞ্জ র‌্যাব-১২ উল্লাপাড়ায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে বড় পাঙ্গাসী গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিংসহ নবীর শেখ (৪০) নামের ব্যক্তিকে গ্রেফতার করেছে। নবীর ওই গ্রামের কালু শেখের ছেলে বলে জানা যায়।
 
সিরাজগঞ্জ র‌্যাব-১২ ক্যাম্পের এএসপি হাসিবুল আলম বলেন, ‘শুক্রবার নবীর শেখকে নিজ বাড়ি থেকে অবৈধ অস্ত্রসহ আটক করে উল্লাপাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।’