ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর শহরের দূর্গাপুরে মঙ্গলবার রাতে হাজী নুরু মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিষপত্র লুট করে নিয়ে গেছে।
এর আগের দিন সোমবার দিবাগত রাতে একই এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। হঠাৎ ডাকাতি বৃদ্ধি পাওয়া জনমনে আতঙ্ক বিরাজ করছে।
নুরু মিয়ার ছোট ভাই মো. নান্নু মিয়া জানান, রাত আনুমানিক ১টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত প্রথমে কলাপসিবল গেইটের তালা এবং দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে। এরপর বাড়ির লোকজনকে বেঁধে প্রায় সাত লাখ টাকা, সাত ভরি স্বর্ণালঙ্কার, দুইটি মোবাইল সেট সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।
আরো পড়ুন: বিয়ের আগে কোহলির ‘ভুয়া’ নাম, ১৪ মাস পর মুখ খুললেন আনুশকা
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রসুল আহমেদ নিজামী বলেন, খবর পেয়ে রাতেই আখাউড়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারাই এসব কর্মকাণ্ড করুক তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না।
ইত্তেফাক/অনি
