রাজধানীতে দুইদিন ধরে থেমে থেকে বৃষ্টি পড়ছে। এতে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
IMG0
ঢাকার শান্তিনগর, আরামবাগ, মতিঝিল, মিরপুর, বাড্ডা, তেস্তুরী বাজার, রাজারবাগসহ বিভিন্ন জায়গায় পানি জমে গেছে।
IMG1
কোথাও হাঁটু পানি , কোথাওবা কোমার পানিতে নাকাল নগরবাসী।
IMG2
পানি পার হয়ে নিজ নিজ গন্তব্যে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষজনকে।
IMG3
রাস্তা ছাড়াও কাঁচাবাজারগুলোতেও ঢুকে পড়েছে পানি।
IMG4
জমে থাকা বৃষ্টির পানির কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত থাকায় কখনো কখনো ঘটছে দুর্ঘটনা।
