নাটোরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ২১ আগস্ট ২০১৫, ১৭:৫২
জেলার বড়াইগ্রাম উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় অজ্ঞাত ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
পুলিশ জানায়, শুক্রবার ভোরে উপজেলাধীন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সেখান গিয়ে লাশটি উদ্ধার করে। তার পরণে হাফ প্যান্ট ছাড়া অন্য কিছু ছিল না। মাইক্রোবাস বা ছোট মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার শরীর থেতলে গেছে। তবে তাকে পরিকল্পিতভাবে অন্য কোথাও হত্যার পর কেউ লাশ সড়কের উপর ফেলে রেখে গেছে কিনা তা তদন্ত করা হচ্ছে।
 
হাইওয়ে থানার ওসি ফুয়াদ রুহানী জানান, এ ঘটনায় মামলা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।