বিএসএফের হাতে দুই বাংলাদেশি নির্যাতিত

আপডেট : ২১ আগস্ট ২০১৫, ১৮:৪১
শিবগঞ্জে ভারত থেকে চোরাই পথে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে নির্যাতিত হয়েছেন দুই রাখাল। এছাড়া নিখোঁজ রয়েছেন পারচৌকা গ্রামের খাইরুল ইসলাম(৫০)। আহতদের মধ্যে আছেন- তারাপুর ডাকানী পাড়া  গ্রামের মো. আবুল কাসেম(৪৫)। তবে আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
 
শিবগঞ্জে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন আবুল কাসেম বলেন, ‘বৃহস্পতিবার রাত ৯টার দিকে আমরা প্রায় ২৫জন একসঙ্গে গরু নিয়ে নদীতে সাতাঁরে আসছিলাম।২৩ জন চলে আসতে পারলেও আমরা দুইজন ভারতের নুরপুর ক্যাম্পের বিএসএফের হাতে ধরা পড়ি। তারা আমাদেরকে নৌকায় তুলে নিয়ে নির্যাতন করেন।এক পর্যায়ে তারা একটি জঙ্গলে ফেলে দেন।  আমি বাড়ি ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হই। এরপর চার বাংলাদেশি রাখাল আমাকে ধরে বাংলাদেশ সীমান্তে রেখে যান। সেখান থেকে আত্মীয়রা আমাকে নিয়ে আসেন।’ 
 
বিজিবির  চাঁপাইনবাবগঞ্জ ৯ব্যাটালিয়নের   অধিনায়ক  মেজর মো. নাজমুল হক বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমাদের জানা নেই। তবে আমরা খোঁজ নিচ্ছি।’