রায়পুরা উপজেলা বিএনপির সভা

আপডেট : ২১ আগস্ট ২০১৫, ১৯:৩৮
নরসিংদীর রায়পুরা উপজেলায় পূর্ব নির্ধারিত স্থানে সভা করতে পারেনি উপজেলা বিএনপি। শুক্রবার বিকালে সভার পূর্ব নির্ধারিত স্থান রাজিউদ্দিন আহমেদ অডিটোরিয়ামে সভা করার কথা থাকলেও বাইরে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সভার সমাপ্তি টানেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।
 
উপজেলা বিএনপির আহ্বায়ক একে নেছার উদ্দিন বলেন, ‘রায়পুরায় আমাদের নেতাকর্মীদের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। শুক্রবারের সভা পূর্ব নির্ধারিত। কিন্তু পুলিশ হঠাৎ করে সভা শুরুর আগ মুহূর্তে কি কারণে আমাদের সভাস্থলে তালা লাগিয়েছে তা আমার বোধগম্য নয়।’
 
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বিএনপির দুই গ্রুপ একই স্থানে একই সময়ে সভা আহ্বান করায় কাউকে সভা করতে দেয়া হয়নি।