মোবাইল কেনার টাকা না পেয়ে ছাত্রের আত্মহত্যা

আপডেট : ২১ আগস্ট ২০১৫, ১৯:৫৩
কুমিল্লায় মোবাইল ফোন কেনার টাকা না দেয়ায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে জীবন (১৩) নামে এক মাদরাসা ছাত্র আত্মহত্যা করেছে। শুক্রবার জেলার বুড়িচং উপজেলার জুরুইন উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, ওই গ্রামের ফকির বাড়ির মাঈন উদ্দিন ফকিরের ছেলে মো. জীবন মিয়া শুক্রবার মোবাইল ফোন কেনার জন্য মায়ের কাছে দুই হাজার টাকা চায়। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে সে অভিমান করে সকাল ১০টার দিকে নিজ ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগায়। এ সময় পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে জীবনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জীবন উপজেলা সদর এলাকার ইসলামিয়া দাখিল মাদরাসা ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।