কুষ্টিয়ার মিরপুরে ৪ বছরের শিশু ধর্ষিত, ধর্ষক আটক

আপডেট : ২১ আগস্ট ২০১৫, ২৩:২৩

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে এক দরিদ্র কবুতর ব্যবসায়ীর শিশুকন্যা ধর্ষিত হয়েছে। এ ব্যাপারে ধর্ষিতার পিতা মিরপুর থানায় বাদী হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। মামলা নং ৮, তাং- ২১/০৮/২০১৫ইং।

মামলা সূত্রে জানা যায়, ১৮ আগষ্ট  সন্ধ্যায় বাড়ীতে কেউ না থাকার সুযোগে চৌদুয়ার গ্রামের কবুতর ব্যবসায়ী এনামুল হকের ৪ বছরের শিশু কন্যাকে পাশের বাড়ীর গোলাম দেওয়ানের ছেলে আরিফ দেওয়ান (১৪) ফুসলিয়ে নিজ বাড়ীতে ডেকে এনে শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায়।
গুরতর অসুস্থ্য অবস্থায় শিশুকন্যাটি বাড়ীতে ফিরে এলে বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি তাৎক্ষণিক ধর্ষক পরিবারের কাছে জানালে প্রথমে তারা অস্বীকার করে। পরে অবস্থা বেগতিক বুঝে ধর্ষকের পরিবার শিশুটিকে গোপনে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
শুক্রবার ঘটনাটি ফাঁস হয়ে পড়লে মিরপুর থানা পুলিশ মামলা গ্রহণ করে এবং ধর্ষক আরিফ দেওয়ানকে নিজ এলাকা থেকে আটক করে।