নাজিব রাজাকের বিরুদ্ধে অনাস্থা ভোটের আহ্বান মাহাথিরের

আপডেট : ২২ আগস্ট ২০১৫, ১৪:৫২


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দ্রুত অনাস্থা ভোট নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

বৃহস্পতিবার নিজের ব্লগে পোস্ট করা মন্তব্যে মাহাথির বলেন, “এখন অনাস্থা প্রস্তাবে ভোট হওয়াটা জরুরি, কারণ নাজিব পার্লামেন্টের বিএন সদস্যদের লোভনীয় সরকারি পদ দিয়ে নিজের পক্ষে ধরে রেখেছেন।”

“এর আগে যারা আমার কাছে এসে নাজিব প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, তাদেরও সরকারি পদ দেওয়া হয়েছে, সরকারি পদ পেয়ে তারা এখন অবস্থান পাল্টেছেন।”

ঋণে জর্জরিত রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভলপমেন্ট বেরহ্যাড (ওয়ানএমডিবি)-এ আর্থিক বিশৃঙ্খলা ও দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী নাজিবের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে।

এ কারণে নাজিবের এক সময়ের পৃষ্ঠপোষক মালয়েশিয়ার অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব মাহাথিরও তাকে সরানোর আহ্বান জানিয়েছেন।