ফ্রান্সে সাহসিকতার জন্য মেডেল পেলেন ক্যালিফোর্নিয়ার অ্যান্থনী স্যাডলার, ওরেগনের অ্যালেক সারলাটোস ও ব্রিটিশ ক্রাইস নরম্যান। এরা ফ্রান্সে বাস করেন। ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি ট্রেনে ভারী অস্ত্রে সজ্জিত বন্দুকধারীকে নিরস্ত্র করার জন্য তিন জনকে বীরের মর্যাদা দেয়া হচ্ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
অ্যারাসের কাছে দ্রুতগতিসম্পন্ন ট্রেন থালিসে এই ঘটনাটি ঘটে। হামলাকারীকে অ্যারাস স্টেশনে গ্রেফতার করা হয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই ঘটনায় যাত্রীদের প্রশংসা করেন। এদের মধ্যে দুই মার্কিন সামরিক বাহিনীর সদস্য ছিলেন। তবে ঘটনার সময় তারা ছুটিতে ছিলেন।
গ্রেফতারকৃত হামলাকারী লোকটি মরক্কোর নাগরিক। তার বয়স ২৬ বছর। সন্ত্রাসবাদ বিরোধী কর্মকর্তারা এই মামলাটির দায়িত্ব গ্রহণ করেছেন। হামলাকারীর সঙ্গে একটি কালাশনিকভ, একটি ছুরি, একটি পিস্তল ও কার্তুজ ছিল।
ফরাসী কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় তিন জন আহত হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ ও একজন ছুরিকাহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনিউভে বলেন, শুক্রবার স্থানীয় সময় ৫টা ৪৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৫৪৫) এ হামলার ঘটনাটি ঘটে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনিউভে এই ঘটনায় মার্কিন যাত্রীদের প্রশংসা করেন।
ফ্রান্সের গণমাধ্যম জানিয়েছে, আটককৃত লোকটিকে গোয়েন্দা সংস্থাগুলো জানতো। কিন্তু আরাসে এখন পর্যন্ত সে পুলিশের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে। স্পেনসার স্টোন এয়ার ফোর্স ও অ্যালেক সারলাটোস ন্যাশনাল গার্ডের সদস্য। ঘটনার সময় সেখানে তাদের বন্ধু অ্যান্থনী সাডলার ট্রেনটিতে ভ্রমণ করছিলেন।
