‘পশু মোটাতাজাকরণে বিষাক্ত প্রক্রিয়া নয়’

আপডেট : ২২ আগস্ট ২০১৫, ১৭:৪১
 
আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে অধিক মুনাফার লোভে এক শ্রেণির ব্যবসায়ী গরু মোটাতাজাকরণে বিভিন্ন ক্ষতিকর ঔষধ ব্যবহার করছে। এসব গরুর মাংস খাওয়ার ফলে কিডনি, লিভার, হূদপিন্ডসহ মানব শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
 
শনিবার রাজধানীতে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন।
 
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিষমুক্ত নিরাপদ খাদ্য বিষয়ক জাতীয় কমিটির সদস্য সচিব ডা. লেলিন চৌধুরী।
 
বৈঠকে আরো বক্তব্য রাখেন পবার  নির্বাহী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান, প্রফেসর ড. মো. আবু সাঈদ, পুষ্টিতত্ত্ববিদ ডা. সুমাইয়া ইসলাম, বিষমুক্ত নিরাপদ খাদ্য বিষয়ক জাতীয় কমিটির সমন্বকারী নজরুল ইসলাম প্রমুখ।