কুমিল্লার দাউদকান্দিতে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবাসহ ২জনকে আটক করেছে পুলিশ। দাউদকান্দি টোলপ্লাজা ও বিশ্বরোড ঈদগাহ মাঠের সামনে থেকে ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার দুপুরে দাউদকান্দি থানায় পৃথক ২টি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি টোলপ্লাজায় ঢাকাগামী শ্যামলী বাসে তল্লাশি করে পুলিশ। এসময় ২হাজার ১০০পিস ইয়াবাসহ ২জনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- মাদারীপুরের মনিরুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৩০) এবং কিশোরগঞ্জের এরশাদ আলীর ছেলে আবুল বাশার (৩০)। দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, ‘আটককৃতরা জুতার সোল্ডে ও আন্ডার ওয়্যারের ভেতর বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট নিয়ে যাচ্ছিলেন।
অপরদিকে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জুবায়দুল আলম জানান, শনিবার সকালে দাউদকান্দির এক্সপিড সিএনজি স্টেশনের কাছে পুলিশের সন্দেহ হলে একটি প্রাইভেটকারকে ধাওয়া করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চালক বিশ্বরোড ঈদগাহ মাঠের সামনে গাড়িটি রেখে পালিয়ে যান। পরিত্যক্ত অবস্থায় হাইওয়ে পুলিশ ১৯৫ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকারটি জব্দ করে। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
